সিংগাইরে কানাইনগরে ভাইদের সাথে অভিমান করে ফাঁস নিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
ভাইদের সাথে অভিমান করে ফাঁস নিয়ে এক ব্যক্তি আত্মহত্যা! মানিকগঞ্জের সিংগাইরে চর কানাইনগর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান(৫০) নামের এক ব্যক্তি বাড়ির পাশের একটি গাছের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে চলছে নানা জল্পনা।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামে। নিহত খলিলুর রহমান ঐ এলাকার ওয়াহেদ আলী আমিনের ছেলে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম