সিংগাইরে কালেরকন্ঠ পত্রিকায় বিএনপি নেতা মিঠুকে নিয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে নিয়ে জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই বিএনপি নেতা ও সমর্থকরা।

মঙ্গলবার(২৪ জুন)বেলা আড়াইটার দিকে পৌর সদরের আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজার ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূঁইয়া জয় এর সঞ্চালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৩ জুন দৈনিক “কালের কন্ঠ” পত্রিকার শেষ পৃষ্ঠার চতুর্থ কলামে”চাঁদা বাজি,দখল বানিজ্য এক মিঠুতে অতিষ্ঠ সিংগাইরে বহু মানুষ”শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যাতে পতিত স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে সুযোগ সুবিধা গ্রহণ ও ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পর চাঁদা বাজি,দখল বানিজ্যে মতের সাথে মিল না হলেই দলবল নিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। যা বাস্তবতা বিবর্জিত ও সুকৌশলে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রায়াস। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন,বিএনপির জন্মলগ্ন থেকে পারিবারিকভাবে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে ২০০৩ সাল থেকে সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। বিগত সরকারের ১৫ বছরের শাসন আমলে কোন সুবিধা নেয়া তো দূরের কথা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। ১ ডজন মিথ্যা মামলার আসামী হয়ে কারা বরণ করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন,সংবাদটিতে প্রকাশিত কোন তথ্য যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে নিজের বিচার নিজে করবেন বলেও জানান।

শিরোনাম