সিংগাইরে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান,অর্থদন্ড

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল মাটি কাটা বন্ধে রাতের আধাঁরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ভ্রাম্যমান আদালত জড়িতদের বিরুদ্ধে ৪ লাখ টাকা জরিমানা করেছে।

জানা গেছে,দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় মাটি দস্যুরা কৃষি জমির টপসয়েল মাটি কেটে বিক্রি করে আসছিল। প্রশাসন ও মিডিয়ার কড়াকড়ি পদক্ষেপের কারণে এখন রাতের সময়ে মাটি কেটে মাটি বিক্রি করে করছে মাটি দস্যুরা। এমন অবস্থায় বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি স্থানের মাটিকাটা বন্ধ করা হয়। সেই সাথে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়। এ সময় বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ টি মামলায় ৪ লাখ অর্থদন্ড করা হয়। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন জানান,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম