সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে মাটি কাটা ফিরছে না। ভ্রাম্যমান আদালত জেল জরিমানা করলেও কোন কিছুতেই দমানো যাচ্ছে না মাটি দস্যুদের। কৌশল হিসেবে বেছে নিয়েছেন রাতে বেলা। আর প্রশাসন সেটা টের পেয়ে রাতের আধাঁরেই অভিযান চালাচ্ছে।
জানা গেছে,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার,সহকারি কমিশনার(ভূমি)মো:হাবেল উদ্দিন,সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সেনাবাহিনী,আনসার ও গ্রাম পুলিশ শনিবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার বায়রা ,শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় বায়রা ইউনিয়নের গারাদিয়া নামক স্থান থেকে একটি এস্কেভেটর অকেজো করা হয়।
এরপর সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে কৃষি জমির মাটি কাটার সময় উপজেলার সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনুর রশিদ মৃধার ছেলে রোমান মৃধা,সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের চান মিয়ার ছেলে সাগর,কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল ট্রলি ড্রাইভারকে মাটি পরিবহনের ট্রলিসহ আটক করা হয়। এ সময় সায়েস্তা ইউনিয়নের গোপালনগর নামক স্থান থেকে আরো একটি এস্কেভেটর অকেজা করা হয়। ভ্রাম্যমান আদালতে রোমান মৃধাকে এক মাসের কারাদণ্ড এবং ট্রলি ড্রাইভার ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান,জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।