সিংগাইরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেলো ২ চোরের

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সিংগাইরে গরু চুরি করতে গিয়ে গনপিটুনিতে প্রাণ গেলো ২ চোরের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,রবিবার(১৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরির চেষ্টা করে ৫ চোর। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং চোরদের ধাওয়া করে। এ সময় ৩ চোর পালিয়ে যেতে সক্ষম হলেও ২ চোরকে এলাকাবাসী গণধোলাই দেয়। গুরুতর আহত ২ চোরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইচোরকে মৃত ঘোষণা করে। নিহত দুই চোর পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)। এদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।

এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিরোনাম