সিংগাইরে গাড়ীর ধাক্কায় প্রাণ গেল পথচারীর

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

জানা গেছে,সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজের নিকটে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহা সড়কে পিছন থেকে একটি গাড়ী সজোরে ধাক্কা দিলে জাহিদুল গুরুতর আহত হয়।তাকে হাসপাগালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বামনঘিয়ালা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

শিরোনাম