সিংগাইরে গোলড়ায় নজরুলের পরিবারে কান্নার মাতম থামছে না
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও তার সমর্থকদের হাতে প্রাণ গেলো বড় ভাইয়ের। আহত হয়েছে নিহতের ছেলে অভি। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও কান্নার মাতম ছাড়ছে না ঐ পরিবারে।
জানা গেছে,উপজেলার সিংগাইর পৌরসভা ৫ নং ওয়ার্ড ও গোলড়া গ্রামের মৃত.গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে নজরুল খন্দকার(৬২) এর সাখে ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার(২৪ এপ্রিল)বিকেল সাড়ে ৩ টার দিকে সালিশ ডাকা হলে ঐ সালিশে ছোট ভাই ওয়াহেদ ও তার লোকজন হামলা চালায়। হামলার সময় বড় ভাই নজরুলকে প্রতিবেশী হাবিবুরের ধূর্তবাজ ছেলে নিশাদ(১৮) ছোট ভাই ওয়াহেদের পক্ষ নিয়ে লাথি মারে। এ সময় তার ছেলে অভির উপর হামলা চালানো হয়। উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহত নজরুলকে অন্য হাসপাতালে রেফার্ড করা হলে ঐ দিনই তার মৃত্যৃ হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বলেন,আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।