স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের চক চান্দহর গ্রামে অন্যের জমি থেকে জোর পূর্বক ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় শোরগোল কম হচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মিজানূর রহমান।
অভিযোগে প্রকাশ, ঐ গ্রামের মৃত নেদু বাউলের পুত্র মিজানূর(৪৮) গংদের সাথে একই গ্রামের আনছার আলীর পুত্র শহিদ গংদের চান্দহর মৌজার আরএস ১৫৮ ও ১৬৯ নং দাগের মোট ৬৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে গত ১৭ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে গঙ্গালালপুর এলাকার আনছার আলীর পুত্র শহীদ(৩২), এনায়েত আলীর পুত্র পান্নু(৪২), শুকুর মোল্লার পুত্র ফয়সাল(৩০), চক চান্দহর গ্রামের আবুল কাশেম(৫৫) নেদু বাউলের পুত্র হুকুম বাউল বিরোধকৃত জমিতে ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে।টের পেয়ে মিজানূর,তার বড় ভাই আয়ুব আলী(৬৫) ও ছোট ভাই শুকুর আলী(৪৫) জমি থেকে মাটি কাটায় বাধা প্রদান করলে আসামীরা হামলার চেষ্টা করে। এ সময় পাশের লোকজন এগিয়ে আসলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় মিজানূর ও তার ভাইয়েরা। ঘটনাটি নিয়ে উত্তেজনা চলছে।উত্তেজনা প্রশমনে এলাকবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।ছবি-প্রতিকী