সিংগাইরে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধি:
চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মানিকগঞ্জের সিংগাইরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসার অভিযোগ উঠেছে আইকন ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া লোকজনের চাপ বাড়লেই বদলে ফেলেন অফিসের ঠিকানা- কখনো মানিকগঞ্জ কিংবা গাজীপুর। এরই ধারাবাহিকতায় নতুন করে সিংগাইরে অফিস খুলে মাত্র কয়েক মাসের মধ্যেই শতাধিক বেকার মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল হোসেন ও তাঁর স্ত্রী মায়া খন্দকারের বিরুদ্ধে।

জানা যায়, ২০১৮ সালে মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় অফিস খুলে একই কায়দায় প্রতারণা চালায় এই চক্র। পরে গাজীপুরের কালিয়াকৈরে গিয়ে আবারও বহু মানুষের সাথে প্রতারণা করে। স্থানীয়দের চাপ বাড়লে চলতি বছরের জানুয়ারিতে রাতারাতি অফিস গুটিয়ে পালিয়ে আসে ইকবাল ও মায়া। এরপর সিংগাইরে নতুন করে প্রতারণার জাল ফেলেন। এ ব্যাপারে তৎসময়ের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম