সিংগাইরে চান্দহরে জাকির হোসেন হত্যা মামলায় ২ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা এলাকায় মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে জাকির হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী সানোয়ারা তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে,বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতরা হলেন,সিংগাইরের চর চান্দহর গ্রামের সানোয়ার ওরফে সানু (৪০) এবং কেরানীগঞ্জের মালকিহাটি এলাকার আরিফ (৪০)। ঘটনার পরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ওসি তৌফিক আজম জানান,বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম