সিংগাইরে চান্দহরে মাছ ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহরে মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে।তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের মৃত বুদ্দু মিয়ার ছেলে জাকির হোসেন (৪৩) গত সোমবার রাত অনুমান ১০ টার দিকে রাতের খাবার খেয়ে পাশের আনন্দ বাজারে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের রাত কাটে উদ্বিগ্নতায়।

মঙ্গলবার(২৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনের সবজি ক্ষেতে মাথা থেঁতলানো জাকিরের লাশ দেখতে পেয়ে লোকজন প্রথমে তার পরিবার ও পরে থানা-পুলিশকে খবর দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম.তৌফিক আজম সংবাদ মাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,মাদকসংক্রান্ত বিরোধ নিয়ে হত্যাকান্ডটি ঘটতে পারে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

শিরোনাম