সিংগাইরে চুরির ঘটনা বেড়েছে, এক রাতে ৫ বাড়িতে চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চুরির ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ফলে এলাকায় বেড়েছে আতঙ্ক।

জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর পশ্চিম পাড়ার আওলাদ হোসেনের একটি ভ্যান গাড়ি চুরি, একই রাতে চোরেরা প্রতিবেশী মো.মহিনুরের ঘরে সিঁধ কেটে ঢুকে টাকা ও মোবাইল ফোন, ওহাব মোল্লার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে চোরেরা। এ সময় আরজ আলী বেপারীর বাড়িতে ও সিঁধ কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোরের দল।

একই রাতে শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত.নুর মোহাম্মদের পুত্র তাজেল মোল্লার গোয়াল ঘরের তালা কেটে ৩ টি গরু চুরি করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে ২টি গরু উদ্ধার করে।একটা গরু নিয়ে চোরেরা পিকাপ যোগে পালিয়ে যায়। এছাড়া বিভিন্ন এলাকায় চুরির ঘটনা অহরহ ঘটছে। শুধু তাই নয় চুরি করতে গিয়ে চোর মারা গেছে,এমন ঘটনাও ঘটেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন,এ ব্যাপারে আমরা নেব।তথ্য-সংগৃহীত

শিরোনাম