সিংগাইরে জয়মন্টপে নারী দিবসে কবিদের মিলন মেলা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ গ্রামের কবি অনিমেষের বাড়িতে আন্তর্জাতিক নারী দিবসে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো কবিদের মিলন মেলা।

জানা গেছে, শুক্রবার(৮ মার্চ)ঐ গ্রাম নিবাসী কবি অনিমেষের বাড়িতে এসএসসি ৯৩ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই মিলন মেলা।মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অনিমেষ রায়।সঞ্চলনায় ছিলেন বিশিষ্ট কবি আজিজুল।সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। নারী দিবসে অনুষ্ঠানটিতে বেশ সংখ্যক নারী সাহিত্যিক অংশগ্রহণ করে।মধ্যাহ্ন ভোজের পর বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের ক্রেষ্ট প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কবি অনিমেষ রায় বলেন,সকলের সহযোগিতা নিয়ে প্রতিবছর এ বাড়িতেই আয়োজন করা হবে এ অনুষ্ঠান।

শিরোনাম