সিংগাইরে জয়মন্টপে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। চাউল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অসহায় ক্রেতাসাধারণ।

বুধবার(২০ আগস্ট)জয়মন্টপের হাটখোলা রোডের মেসার্স তপু ডিপার্টমন্টাল স্টোর থেকে এসব চাউল বিতরণ করা হয়।চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির জয়মন্টপের ডিলার ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ তপু। সকাল ১০ টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত এসব চাউল বিতরণ করা হয়।তপু জানান,উপজেলা ব্যাপী ১৭ আগস্ট থেকে চাউল বিতরণ শুরু হয়েছে।অত্যন্ত শান্তি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে চাউল বিতরণ চলছে। তাছাড়া এবারের চাউলের গুণগত মান ভাল।হতদরিদ্র ক্রেতাসাধারণ চাউল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শিরোনাম