সিংগাইরে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের রত্ন শাহজাহান আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা নিবাসী,ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের রত্ন ও স্বনামধন্য সিংগাইরের এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ শাহজাহান মুন্সী আর নেই। সোমবার(২৪ নভেম্বর) রাত ১১টার দিকে সবাইকে কাদিয়ে তিনি পরপারে চলে গেছেন।

জনাব, শাহজাহান ১৯৫৮ সালে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন। তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালরয়র প্রাক্তন ছাত্র সমিতির বর্তমান উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও দাতা সদস্য। তার মৃত্যুতে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। জনাব শাহজান মুন্সী বাংলাদেশ কৃষি ব্যাংকের পিএলসির অবসর প্রাপ্ত জিএম ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীস্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ভক্ত ও অনুরাগীরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। আজ সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।জানাজায় মানুষের ঢল ছিল লক্ষণীয়। উল্লেখ্য, জনাব শাহজাহান পৌরসভার স্বনামধন্য এ কাদের ইন্টানন্যাশনাল স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক বদরুল আলম কিবরিয়ার পিতা। তিনি তার পিতার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শিরোনাম