সিংগাইরে জামশায় এজেন্ট ব্যাংকে গ্রাহক টাকা চাওয়ায় মাথা ফাটিয়ে দিলো সুমি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামশা বাজার শাহজালাল ইসলামি এজেন্ট ব্যাংক কর্মকর্তারা গ্রাহকের আমানতের টাকা না দিয়ে মাথা ফাটিয়ে র*ক্তা*ন্ত করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উক্ত এজেন্ট ব্যাংকটি জামশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে। উক্ত ব্যাংক ছাড়াও মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, নিজস্ব এনজিও সহ ৫-৭ টি ব্যাংকের এজেন্ট তিনি। বর্তমানে এসব ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগও পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযাগ দায়েরের প্রস্তুতি চলছে।

শিরোনাম