সিংগাইরে জামির্ত্তিার চর খালিয়া গ্রামের পলাতক ডাকাত সর্দার পাকড়াও

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ওরফে নজরুলকে (৪০) অবশেষে পাকড়াও করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ। গ্রেপ্তারকৃত তুহিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামের মোঃ ওসমানের ছেলে।শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

এর আগে শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।উল্লেখ্য,ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। ২০১৩ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে ৭ টার দিকে অবৈধ অস্ত্রসহ সিংগাইর থানা পুলিশ তুহিনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন।

শিরোনাম