সিংগাইরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর,আহত-২
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর।আহত হয়েছে আরো ২ জন।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মানিকগঞ্জ অভিমুখী মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হয় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও একই জেলার হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।আহত অপর দু’যাত্রী হলেন, মানিকগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।
সিংগাইর থানার পুলিশ উপপরিদর্শক মো.আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ২ জন নিহত ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।