সিংগাইরে দক্ষিণ জামশায় শহিদুলের জমি দখলের চেষ্টা করছে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের নায়েব আলীর পুত্র শহিদুল ইসলামের জমি দখলের পাঁয়তারা করছে এলাকার একটি সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী। চরম আতংকে দিনাতিপাত করছে শহিদুল ও তার পরিবারবর্গ। এ ব্যাপারে শহিদুল আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন।

বিজ্ঞ মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার এজাহারে প্রকাশ,ঐ গ্রামের নিরীহ,সহয,সরল প্রকৃতির লোক শহিদুল ইসলাম পৈত্রিক ও ক্রয় সূত্রে দক্ষিণ জামশা মৌজার আরএস ১১৯ নং খতিয়ানের আরএস ১৩১ দাগের ৯৯ শতাংস ভূমি নামজারি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে।কিন্তু এই ভোগ দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা করছে এলাকার একটি সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী।লাঠিয়াল বাহিনীর সদস্য দক্ষিণ জামশা গ্রামের মৃত আনু বেপারীর পুত্র ইশার আলী(৬০),জিন্নত আলী(৫০),ইউনুস আলী(৫৫),তাহের আলী(৪৫),দক্ষিণ জামশার ভোরাখালী গ্রামের মৃত কাশেম আলীর পুত্র আনোয়ার আলী(৬৫),ইজ্জত আলী(৬০),জবেদ আলী(৫০),উত্তর জামশা গ্রামের চানু মিয়ার পুত্র সজল মিয়া(৩৫) জমির দখল ছাড়তে শহিদুলকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। দখল না ছাড়লে হুমকি দেয়া হচ্ছে হত্যার।বিজ্ঞ আদালতের নিকট লাঠিয়াল,সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আকুল আবেদন জানান।

শহিদুল সাংবাদিকদের জানান,আমি আতংকে ভুগছি।যে কোন সময় আমার উপর হামলা চালাতে পারে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী।ভুগছি হত্যার আতংকে।ছবি-প্রতিকী

শিরোনাম