সিংগাইরে দুর্ধর্ষ ডাকাতি,ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো গৃহকর্তার

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো গৃহকর্তার।লুট করা হয়েছে ৪টি গরু।

জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ে ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মহর উদ্দিন(৭৫)এর বাড়ি হানা দেয়। এরপর ডাকাত দল গোয়ালঘর থেকে ৪টি গরু লুট করে নিয়ে যায়। টের পেয়ে গৃহকর্তা মহর বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়।আহত মহরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজমের অফিসিয়াল মোবাইল ফোনে পাওয়া না গেলেও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ সংবাদ মাধ্যমকে বলেন,‘বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক দেখে ফেলেন। এ সময় হামলায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।’

শিরোনাম