সিংগাইরে দেওলী গ্রামে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী গ্রামে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।এ সময় দুবৃত্তরা ১ গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে।

জানা গেছে,গত ১৩ আগস্ট রাত ৩ টার দিকে ওই গ্রামের গরু ব্যবসায়ী মৃত রকমানের পুত্র গরু কুদ্দুস ও মৃত এরশাদ আলীর পুত্র কুদ্দুস পিকআপ নিয়ে গরু কিনতে বের হয়।এ সময় তাদের সাথে ছিলেন পিকআপ চালক ও হেলপার।পিকআপটি প্রধান সড়ক সংলগ্ন দেওলী ব্রীজের ঢালে পৌঁছলে একটি মাইক্রো তাদের বেরিক্য্যাড দেয়। মাইক্রো থেকে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ বের হয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ১ গরু ব্যবসায়ী জখম হয়।ঘটনার সময় দুর্বৃত্তরা প্রতিবেশী বাড়িগুলোতে সিকল লাগিয়ে দেয়।যাতে লোকজন বাইরে বেরিয়ে আসতে না পারে।খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে চালক ও হেলপারকে আটক করে।

শিরোনাম