সিংগাইরে দেওলী গ্রামে সাবেক ইউপি সদস্যের বায়নাকৃত জমি দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের দেওলী গ্রামে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বায়নাকৃত জমি দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা।চলছে দিনে-রাতে কাজ। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করলেও কোন কাজে আসছে না। প্রশ্ন উঠেছে তাদের খুঁটির জোর কোথায়? প্রশাসন ও জনপ্রতিনিধিরা মীমাংসার চেষ্টা করলেও তাদের অগ্রাহ্য করছে জমির ক্রেতা ও তার লোকজন।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়ের দেওলী-লক্ষিদিয়া মৌজার আরএস ১৭৫নং খতিয়ানের আরএস ৪৪২ নং দাগের ৪.৭৫ শতাংস ভূমি বায়না সূত্রে দাবি করে আসছে একই ইউনিয়নের দেওলী গ্রামের সাবেক ইউপি সদস্য ও মরহুম জয়নাল মাস্টারের পুত্র মোঃ আনোয়ার হোসেন।জমি বায়না করে মাটি ফেলে দখলে যায় আনোয়ার হোসেন।আর এখন তার প্রতিপক্ষরা জমি পাল্টা দখলে নিতে হুমকি-ধমকি শুরু করেছে।গত ১১ আগস্ট ভরাটকৃত জমিতে কাজ করতে গেলে একই গ্রামের আয়নাল মোল্লার পুত্র শরীফ ও জহির মোল্লা বাধা প্রধান করে।সেই সাথে সাবেক ঐ ইউপি সদস্যকে বিভিন্ন হুমকি প্রদান ও গালিগালাজ করে। এ নিয়ে দায়ের করা হয় লিখিত অভিযোগ। অভিযোগের পর থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করেও পেরে উঠছেন না।
সোমবার(৩ নভেম্বর) সবাইকে থোরাই কেয়ার করে দিনে ও রাতে পিলার উঠিয়ে ঐ জমি দখলে নেয়ার চেষ্টা করা হচ্ছে। ঐ জমি মাটি ভরাট করে আনোয়ার হোসেনের দখলে ছিল। ব্যাপারে শরীফ ও জহির মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও অভিযোগের বাদী আনোয়ার হোসেন জানান,আমি বৈধ কাগজ পত্রের আলোকে বায়না করেছি। পেশী শক্তির বলে দখলের চেষ্টা করছে।আমার বায়নাকৃত জমির কাগজপত্র ঠিক না থাকলে আমি কখনো দাবি করবো না। আমি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।