সিংগাইরে ধল্লাতে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী অপহরণ

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রামে ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে।এ সংবাদ লেখা পর্যন্ত ঐ ব্যবসয়ীর কোন হদিস মেলেনি।

জানা গেছে,মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে প্রতিদিনের ন্যায় হাফেজ ওবায়দুল্লাহ (৪৫) ২ লক্ষ টাকা নিয়ে সাভার মোকামের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ঐ গ্রামের বাস্তা-ধল্লা ডাকঘর সড়কের মোশারফ ডাক্তারের বাড়ির সামনে থেকে আজিজের নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ হাইচ গাড়ী নিয়ে তাকে অপহরণ করে। এরপর মোবাইল ফোনে অপহৃতের পরিবারের কাছে ৭ লাখ টাকা ও স্বর্ণ মুক্তিপণ হিসেবে দাবি করা হয়।আব্দুল আজিজ (৫০) এর বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর গ্রামে।তার পিতার নাম মৃত মুনতাজ উদ্দিন।

এ ব্যাপারে ঐ ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বাদী হয়ে আব্দুল আজিজকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত আরে ৫-৬ জনকে। সিংগাইর থানার এসআই ফজলার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। এ ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই।

শিরোনাম