সিংগাইরে ধল্লার প্রবীণ চেয়ারম্যান আনোয়ারুল হক মাস্টার না ফেরার দেশে
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সিংগাইরে ধল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজিন্দা গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ারুল হক মাস্টার না ফেরার দেশে চলে গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে,তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন সংগ্রাম ছিল তার নিত্য দিনের সঙ্গী।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মুখ যুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় বীর।তিনি ছিলেন একাধারে বর্ষীয়ান রাজনীতিবিদ।
তিনি উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সকল চেয়ারম্যানের সভাপতি ছিলেন।মৃত্যুকালে তিনি পরিবার,আত্বীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।