সিংগাইরে ধল্লা থান পাড়ায় হাসান খানের উপর হামলা,থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ধল্লা খান পাড়ায় হাসান খান ও তার পুত্র বধূর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় নানামুখী গুঞ্জণ চলছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসানের পুত্র সাহালম খান। লিখিত অভিযোগে আসামী করা হয়েছে মৃত মধু খানের পুত্র ইসাক মেম্বার, ইসহাকের স্ত্রী আসমা,মৃত নিয়ামত খানের পুত্র সিরাজ খান ও ইদ্রিসের স্ত্রী রহিমাকে।
অভিযোগে প্রকাশ,হাসানের সাথে আসামীদের জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে বাড়িতে এসে আসামীরা লোহার রড,বাঁশের লাঠি নিয়ে হাসানের উপর হামলা চালায়। পিটিয়ে আহত করা হয় হাসানকে। এ সময় তার পুত্রবধূ হিরা এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। থানার এসআই ফজলার রহমান ঘটনাস্খল পরিদর্শন করে তদন্তকার্য সম্পন্ন করেছেন।