সিংগাইরে নারী সংক্রান্ত মামলায় মাইটিভির সেই বাদল জেল হাজতে,এলাকায় স্বস্তি

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাইটিভির প্রতিনিধি ও উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহানের পুত্র চাঁদাবাজ বাদল হোসাইনকে পর্ণোগ্রাফি মামলায় বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করায় এলাকায় বইছে স্বস্তির নিঃশ্বাস।

খোঁজ নিয়ে জানা গেছে,কখনো চাঁদাবাজ,কখনো প্রতারক,কখনো নারীলোভী হিসেবে খ্যাত বাদল কখনো মাইটিভির আবার কখনো দৈনিক কালবেলার সাইনবোর্ড লাগিয়ে সারা সিংগাইর চষে বেড়ায়।বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া যার নেশা।তার বিরুদ্ধে কেউ টু-শব্দ করতে পারে না।টু-শব্দ করলেই তাকে মামলা দিয়ে হয়রানি করে।তার হয়রানির কবলে পড়ে জেল-জুলুম ভোগ করেছেন অনেকেই।নিজ এলাকায় তার প্রতি জনগণের ব্যাপক অসন্তোষ সকলেরই জানা।এবার সেই বাদল নিজেই ফেঁসে গেছে পর্ণোগ্রাফি মামলায়।তাও আবার পরকীয়া প্রেমিকার সাথে।এখন সে জেল হাজতে। উপজেলার চারিগ্রাম এলাকার জনৈকা কন্যার ঢাকা দায়রা জজ আদালতে দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।এলাকাবাসী বিজ্ঞ আদালতের নিকট ভুক্তভোগীরা বাটপার বাদলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।

শিরোনাম