সিংগাইরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জনতার হাতে ১ যুবক আটক
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া পুলিশ পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় গেরাদিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার(৯ জানুয়ারি) বিকেলে সৌরভ(২৬) নামের এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত হাবিব হোসেন সৌরভ উপজেলার গোবিন্দল গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে। তবে সে কোন রাজনৈতিক দলের কর্মী বা নেতা কিনা,তা জানা যায়নি।
জানা গেছে,সৌরভ উপজেলার প্রধান সড়কের গেরাদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনার নামে বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।জনতার সন্দেহ হলে ভুয়া পুলিশ সৌরভকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ছবি-সংগৃহীত