সিংগাইরে পূর্ব ভাকুমে চোলাই মদসহ মাদক সম্রাট পাখি আটক

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব ভাকুমে চোলাই মদসহ মাদক সম্রাট পাখিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জানা গেছে,শনিবার (২৫ জানুয়ারী) গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদের দোকানের সামনে থেকে ঐ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মাদক সম্রাট ইমরান হোসেন ওরফে পাখি (২৬) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।উল্লেখ্য, ঐ গ্রামের আরো একাধিক মাদক সম্রাট মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

শিরোনাম