সিংগাইরে পৃথক ২ স্থানে আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক ২ স্থানে আগুন লেগে পুড়ে গেছে ১৫ লক্ষাধিক টাকার মালামাল।

জানা গেছে,শনিবার(৯ মার্চ)রাত ২টার দিকে উপজেলার নব মন্ডলের বাড়িতে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।আগুনের লেলিহান শিখা দেখেই পরিবারের লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসের লোকবল এসে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আপরদিকে একই রাতে উপজেলার ধল্লা বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে গাফফার টেলিকম,আবুল বাশার ষ্টোর,জাফরিন ফার্মেসী ও শুভেচ্ছা মটরসে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকবল এসে উপস্থিত হলেও ততক্ষণে সব বিনাশ।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,উভয় স্থানে ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল।

শিরোনাম