সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ:
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের দার কোপে সোরহাব হোসেন নামের এক ব্যক্তির বাম হাতের কব্জী কর্তন,শাজাহান নামের এক ব্যক্তির বাম হাতের আঙ্গুল ও ডান পায়ের গোড়ালীতে কাটা রক্তান্ত জখম করার ঘটনা ঘটেছে।
বুধবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর(ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন,ওই গ্রামের মৃত.জোজার আলী ছেলে সোরহাব(৬৫) ও তার আপন ছোট ভাই শাজাহান(৫৫)। এ ঘটনায় ভুক্তভোগীরা শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৪ জনকে অভিযুক্ত করে থানায় ১টি এজাহার দায়ের করেছেন।
এতে অভিযুক্তরা হলেন,উপজেলা জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী(৬০),আহাম্মদ(৬৫),আব্দুল জব্বার(৭৫) ও পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত.মোহাম্মদ এর ছেলে স্বপন(৬০)। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম জানান,এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।