সিংগাইরে ফাঁস নিয়ে পররকীয়া প্রেমিকার আত্মহত্যা

সিংগাইর(মানিনকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরের গারাদিয়া এলাকায় পরকীয়া প্রেমিকের সাথে রাগে, অভিমানে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে,উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসী বাবর আলীর স্ত্রী পারভীন(৩০) এর সাথে একই ইউনিয়নের রফিক নগর গ্রামের দুদু কষাইয়ের পুত্র নূরু কষাই(৩৫) এর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।পারভীন স্বামীর বাসগৃহ ছেড়ে উপজেলার বায়রা ইউনিয়নের গ্যারাদিয়া এলাকায় নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়ি ভাড়া নিয়ে প্রেমিক নূরুর সাথে বসবাস করে আসছিল।সম্প্রতি প্রেমিক যুগলের সম্পর্কের অবনতি ঘটলে সোমবার ভোরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

শিরোনাম