সিংগাইরে ফিল্মী স্টাইলে হামলা করে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী ছিনতাই,এলাকা তোলপাড়

কোহিনূর ইসলাম রাব্বি:
মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ফিল্মী স্টাইলে হামলার এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শকসহ আহত হয়েছে ৩ ডিবি সদস্য। ঘটনার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, দিনকে দিন মাদক সম্রাটদের সাহস এতই বেড়েছে যে,তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে পরোয়া করছে না,এদের খুঁটির জোর কোথায়?

জানা গেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের আলেকের পুত্র লাবু(৫৪) দীর্ঘদিন ধরে প্রতাপের সাথে ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)বিকেলে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল লাবুকে ধরতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ডিবি পুলিশ লাবুকে আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও তার সহযোগিরা ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক সম্রাট লাবুকে ছিনিয়ে নেয়। হামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার,কনস্টেবল হাসান ও রেজাউল আহত হন। তারা সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান,এ ঘটনায় ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতার এবং হামলায় জড়িতদের আটকের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম