সিংগাইরে ফোর্ডনগরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শামীম গ্রুপের হামলায় আহত-৫

সংবাদ জমিন রিপোর্টঃ
সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরের খাল পাড়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শামীম গ্রুপের হামলায় আহত হয়েছে ৫ জন।

জানা গেছে,শনিবার(২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অর্নেট গার্মেন্টস এর ঝুট ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে শামীম বাহিনী প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালায়।এতে আহত হয় কমপক্ষে ৫ জন। এ সময় আহতদের হাইছ গাড়ী ও মোটর সাইকেল ভাঙচুর করা হয়।এ ব্যাপারে এখন পর্যন্ত কোন গ্রুপ মামলা দায়ের করেছে কি না, তা জানা যায়নি।

উল্লেখ্য,এই শামীম বাহিনী ইতিপূর্বে একই এলাকার নাজির খা কে কুপিয়ে জখম করে।ছবি-প্রতিকী

শিরোনাম