সিংগাইরে ফোর্ডনগর থেকে বোমা,ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বোমা,ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

জানা গেছে, রবিবার(২২ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকার ইকবাল হোসেন শামীমের ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ১১টি ককটেল,২টা আইইবি(টাইম বোমা সদৃশ),২টা চাপাতি ও ২টা চেন উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র জড়ো করা হয়েছিল। এসব অস্ত্র কে বা কারা জড়ো করে উক্ত স্থানে রেখেছিল তার বা তাদের নাম জানা যায়নি। সিংগাইর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মূলত অভিযানটি সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয়েছে।আমরা এর ক্ল বের করার চেষ্টা করছি।

শিরোনাম