সিংগাইরে বাড়ি থেকে স্বর্ণালংকার ও ব্যাংক থেকে টাকা উত্তোলন করে উধাও প্রবাসীর স্ত্রী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃঃ
বাড়ি থেকে স্বর্ণালংকার ও ব্যাংক থেকে টাকা উত্তোলন করে উধাও প্রবাসীর স্ত্রী। বাড়িতে রেখে গেছেন অবুঝ তিন শিশু। চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্যচারিগ্রামে।

জানা গেছে,গত মঙ্গলবার উপজেলার মধ্য চারিগ্রামের কাতার প্রবাসী শাহীনুরের স্ত্রী ব্যাংকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। মা ফিরে আসবে এ আশায় পথ চেয়ে আছেন তার তিন সন্তান। এদিকে কিস্তির টাকা দিতে না পেরে বিপাকে পড়েছেন রোকসানার শ্বশুর বাড়ির লোকজন। যাওয়ার সময় ব্যাংক থেকে ৫২ হাজার টাকা, বাড়ি থেকে দেড় লাখ টাকা ও একভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন তিনি।

শিরোনাম