সিংগাইরে বায়রায় ১ সন্তানের জননী উধাও

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের আলী নগর গ্রামের প্রবাসীর স্ত্রী সুমা আক্তার উধাও। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

জানা গেছে, গত ১৭ জুলাই সে নিখোঁজ হয়। তার বয়স ২৬ বছর ও গায়ের রং ফর্সা। তিনি এক পুত্র সন্তানের জননী। এ বিষয়ে তার স্বামী সিঙ্গাইর থানায় সাধারণ ডায়েরি করেছে এবং নিখোঁজ সুমা আক্তার কে কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারলে তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের সৌদি প্রবাসী স্বামী বলেন, আমার ছেলের বয়স ১২, ওর জন্য খুব খারাপ লাগছে। আমাদের পরিবারের সবাই প্রাণপণ চেষ্টা করছি খুজে পেতে। কেউ সন্ধান পেলে নিচের নাম্বারে অথবা সিঙ্গাইর থানায় যোগাযোগ করবেন।
মোবাইল : 01679533132, 01825340643, 01890367206, 01304235918।তথ্যসূত্র-ফেসবুক

শিরোনাম