সিংগাইরে বিএনপির প্রার্থী শান্ত’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির প্রার্থী শান্ত’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির নেতা শান্তর সাথে সিংগাইর উপজেলার সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার চারিগ্রামে শান্তর নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংগাইর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সব ভোট ধানেরশীষে দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় নেতাকর্মীরা বলেন, শান্ত সাহেবকে ধানেরশীষে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের জন্য কাজ করবেন এবং আমরা শান্তিতে ঘুমাতে পারবো। মতবিনিময় সভা সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সজীব কুমার সাহা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বাসুদেব গোস্বামী। আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নব কুমার মিত্র, সিংগাইর সরকারি কলেজের (অব:) অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, তপন কুমার সাহা, আশুতোষ বসাক, শান্তি লাল মন্ডল, রেখা রানী দাস, রাজ কুমার রায়,মানিক মাদবর, বিশ্বজিৎ কুমার রায় ও আশীষ কুমার সাহা প্রমূখ। মতবিনিময় সভায় সিংগাইর উপজেলা ৫শতাধিক সনাতনধর্মের জনসাধারণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শান্তর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।