সিংগাইরে বিদ্যালয়ের খেলার মাঠ থাকে ৬ মাস পানির নিচে!

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ৬ মাস থাকে পানির নিচে। তার মধ্যে জন্ম নিয়েছে প্রচুর ঘাস। আর এ ৬ মাস মাঠে পানি নিচে থাকার কারণে শিশু শিক্ষার্থীরা পড়েছে মহা বিপাকে।করতে পারছে না কোন খেলাধুলা,কোন বিনোদন। স্কুল জীবন তাদের একঘুয়েমি লাগছে। দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তলিয়ে থাকা মাঠ নিয়ে ভোগান্তি পোহালেও কোন নজরে আসেনি কর্তৃপক্ষের।

জানা গেছে,১৯২২ সালে স্কুলটি প্রতিষ্ঠা হয়। বর্তমানে একাধিক দাগে স্কুলটির জায়গার পরিমান ৬১ শতাংস। মাঠের পর্যাপ্ত জায়গাও আছে। কিন্তু তা থাকলে কি হবে, মাঠতো ৬ মাস পানিতে ভাসে।স্কুলটির শিক্ষার্থী সংখ্যা ১৩৫ জন।শিক্ষক সংখ্যা ৭ জন। মাঠে পানি থাকার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় কষ্ট হচ্ছে।কারণ অনেক শিক্ষার্থী মাঠের উপর দিয়ে যাতায়াত করতে হয়।ফলে অনেক ছাত্র ঝড়ে পড়ছে। স্কুলের শিক্ষার্থী মিম,আরিয়ান ও মেহনাজ জানান,খেলাধুলা করতে পারছি না,স্কুলে আসলে আমাদের মন খারাপ থাকে। আপনাদের কাছে অনুরোধ,আমাদের মাঠটির পানি দূর করার ব্যবস্থা করে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার জানান,কত সাংবাদিক আইলো গেল, কেউ তো রিপোর্ট করে না।এক ব্যক্তির মাঠের পাশ দিয়ে দেয়াল দেয়ার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তিনি এ সমস্যা দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শিরোনাম