সিংগাইরে বিন্নাডাঙ্গির মাদক সম্রাট সুরুজের কিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গি গ্রামের আনোয়ার ফকির ওরফে নিয়াত আলীর পুত্র ও এলাকার দাগী মাদক সম্রাট সুরুজ ফকিরের বিরুদ্ধে এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ২৪ জুন দায়েরকৃত গণ স্বাক্ষরিত লিখিত অভিযোগে প্রকাশ,দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে সুরুজ ফকির দিব্যি রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে।কেউ প্রতিবাদ করলেই কিশোর গ্যাং দিয়ে হয়রানি করা হচ্ছে।এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও কর্মজীবি লোকজন এখন নেশার রাজ্যে ডুবে থাকছে।অবাধে মাদকদ্রব্য বিক্রির ফলে এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি।সন্ত্রাসী কার্যকলাপও বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসী। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তাতে কোন সন্দেহ নেই।

শিরোনাম