সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমিদক্ষিণ বাজারে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে ছালেহা খাতুন নামে এক ভিক্ষুককে দোকান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ আব্দুল বাতেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।ছবি-সংগৃহীত