সিংগাইরে ভূমদক্ষিণে ভারসাম্যহীন খেজমত উদ্ধার করলো মাদক

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের মানসিক ভারসাম্যহী খেজমত(৬৫)দাগী মাদক স¤্রাটের আস্তানায় হানা দিয়ে উদ্ধার করলো মাদক।জনপ্রতিনিধির মাধ্যমে সেই মাদক থানায় হস্তান্তর করেছে খেজমত।

জানা গেছে,ঐ গ্রামের মোহাম্মাদের পুত্র মহিদ(৩৫) দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।সোমবার(১৫ এপ্রিল) দুপুরে খেজমত ভূমদক্ষিণ চকের মধ্যে রায়দক্ষিণ কবরস্থানের পুকুরের পারে মাদক স¤্রাট মহিদের আস্তানায় হানা দেয়।মহিদকে মারপিট শুরু করলে মহিদ পালিয়ে যায়।এ সময় খেজমত ঐ মাদক স¤্রাটের আস্তানা থেকে বেশ পরিমান গাঁজা উদ্ধার করে জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় জমা দেয়।এরপর পুলিশ মহিদকে ধরতে অভিযান চালায়।মহিদ পলাতক রয়েছে।ওসি জিয়ারুল ইসলাম জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম