স্টাফ রিপোর্টার:
সিংগাইরে ভূমি দস্যু হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।তার গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, হাবিবুর রহমান হাবু এক সময় সিংগাইর থানাধীন কহিলীতলা গ্রামের বাসিন্দা ছিলো। এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় জনরোষের কারনে থাকতে না পারায় চর আজিমপুরে বসতি শুরু করে , আর এর পর থেকেই চারিগ্রাম সহ সিংগাইরের বিভিন্ন এলাকায় শুরু করে মাটির ব্যবসা সহ নকল দলিলের মাধ্যমে অবৈধজমি ব্যবসা, এ কাজে তাকে গত ১৫ বৎসর যাবৎ সহযোগিতা করে আসছে স্ব স্ব এলাকার কতিপয় আওয়ামী নেতা কর্মী এবং কিছু অর্থলোভী জমির দালাল চক্র। হাবিবুর রহমান হাবু চারিগ্রাম ইউনিয়নের বড় চারিগ্রাম মৌজার এস এ ৮৮০ আর এস ২৯৫৩ দাগের ৫৩ শতাংশ জমি নকল দলিলের মাধ্যমে দখল করে নেয় , সে ১৯৭৪ সালের সিংগাইর সাবরেজিস্টার অফিসের ৪৮৭৬ নং দলিল মূলে তার বাবা আতাউল হককে ক্রেতা আর বিক্রেতা হিসেবে কুলফত বেপাবী আজমত বেপারী এবং মো মোসলেম হোসেনকে দেখান , এখানে মোসলেম হোসেন শিক্ষিত হলেও বাকি দুই জন ছিলো নিরক্ষর। কুলফত বেপাবী ও আজমত বেপারীর সকল দলিলেই কেবল টিপসই বিদ্যমান , অথচ এই দলিলে করা সই দেখলে মনে হবে তারা উচ্চ শিক্ষিত , ( বুঝার জন্য দলিলের ছবি দেয়া হলো ) অনেক খোজার পরও এই দলিলের কোনও অস্তিত্ব পাওয়া যায় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হলেও অর্থ লোভী এ সময়ের কিছু ইতরদের সহযোগিতা নিয়ে সে দিব্যি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে , তবে প্রতারনার আশ্রয় নিয়ে নকল দলিল তৈরী করার জন্য হাবুর বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে। তথ্য সূত্র-ফেসবুক