সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মীর

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মীর।

জানা গেছে,রোববার (২৯জুন)বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাইডাংগা বাস্তা সড়কের বরকতের মিষ্টির দোকানের সামনে দিয়ে গোলাইডাঙ্গা বাজারের কৃষ্ণচূড়া সমবায় সমিতির ফিল্ড অফিসার ও উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আ: করিমের ছেলে আসলাম(৬০) প্রতিদিনের ন্যায় পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারলে আসলাম গুরুতর আহত হয়। আহত আসলামকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

শিরোনাম