স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার যুবদল নেতা তোফাইল রাজনীতিতে সরব হয়ে উঠেছেন। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয়তার কোন কমতি নেই তার। তার পদচারণায় রাজপথ বেশ সরগরম,শ্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ।
ন্যায় ও আদর্শ রাজনীতিতে বিশ্বাসী তোফাইল আহমেদ তপু ইতিপূর্বে জয়মন্টপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।মূলত তোফাইল ও সাধারণ সম্পাদক এড. হারুনের নেতৃত্বে জয়মন্টপ ইউনিয়ন ছাত্রদল শক্তিশালী হয়েছে। বিগত পতিত সরকারের আমলে তোফাইল মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন।ভোগ করেছেন জেল-জুলুম।তার নিজ বাড়িটি দখল করে নিয়েছিল পতিত সরকারের নেতা—কর্মীরা।পরে সংবাদকর্মী ও প্রশাসনের সহযোগিতায় বাড়িটি উদ্ধার করা হয়।
তোফাইল আহমেদ তপু জানান,শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর আশীর্বাদ হচ্ছে আমার রাজনীতির হাতেখড়ি।আজীবন সততার সাথে রাজনীতি করে যেতে চাই।জনসেবা করাই হচ্ছে আমার রাজনীতির মূল আদর্শ।