কোহিনূর ইসলাম রাব্বিঃ
সিংগাইরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছে থাকা স্বর্ণ নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ৫ জন। শুধু তাই নয়,আটকৃত ৫ জন জনতার হাতে গণধোলাইয়ের শিকারও হয়েছে।পুলিশ ঐ ৫ জনকে গ্রেফতার করে প্রথমে হাসপাতালে এবং পরে থানায় নিয়ে আসে।এ সময় উদ্ধার করা হয়ে তাদের ব্যবহৃত গাড়ী।
খোঁজ নিয়ে জানা গেছে,ঢাকার দোহারের জয়পাড়া গ্রামের বৌদ্ধনাথের ছেলে ও স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার(৩০)তার ২ সহযোগীকে নিয়ে সিএনজিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা বাজারের দিকে যাচ্ছিলেন।সকাল ৭টার দিকে তারা আমতলা এলাকায় পৌঁছলে র্যাবের স্টিকার লাগানো একটি গাড়ী(ঢাকা মেট্রো চ-১৯৯৪৫৭) তাদের গতিরোধ করে। গাড়ী থেকে নেমে ৫ জন র্যাব পরিচয়ে ঐ ব্যবসায়ীসহ ৩ জনকে গাড়ীতে তুলে নিয়ে হাত-মুখ বেঁধে আপহরণ করে।এ সময় তাদের কাছে থাকা ১০০ ভরি লুট করে অপহরণকারীদের এক মোটর সাইকেল আরোহীকে দিলে সে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। গাড়ীটি সিংগাইরের দিকে আসার সময় জামশা বাজারের লোকজনের সন্দেহের রোষানলে পড়ে।জনতা ঐ ৫ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলো,ফরিদপুর জেলার রাধানগরের নগরকান্দা গ্রামের মালেক শেখের পুত্র মিরাজুল শেখ(২৮),সোলেমান মৃর্ধার ছেলে সম্রাট(২৮),সিকান্দারের ছেলে শামীম(শামীম র্যাব-১ এ কর্মরত বলে জানা যায়),পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ^র গ্রামের মৃত ফরমান প্রামানিকের ছেলে আজিমুদ্দিন(৫০) ও সাভারের আশুলিয়া থানার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব বক্স(৬২)।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান,গ্রুপের একজন পলাতক আছে।তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।