সিংগাইরে লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুরে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী (৯)কে ধর্ষণের অভিযোগ উঠেছে।

জানা গেছে,লক্ষীপুর হযরত ফাতেমা মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিম খানার অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম মঙ্গলবার (১৩ মে) রাত ৮ টার দিকে মাদ্রাসার ২য় তলার একটি নির্জন কক্ষে ১ম শ্রেণী পড়ুয়া ঐ শিক্ষার্থীর চোখ-মুখ বেধে ধর্ষণ করে।ঘটনাটি ছড়িয়ে পড়ার পর একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঐ মাদ্রাসার মালিক ও অধ্যক্ষ জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিপূর্বেও এ রকম ঘটনার অভিযোগ রয়েছে।

শিরোনাম