সিংগাইরে শারফিন মোল্লা হ*ত্যা মামলায় দুইজন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে শারফিন মোল্লা হ*ত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২২ নভেম্বর রাত ৭ ঘটিকার সময় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শারফিন মোল্লা (৬৫) কে কুপিয়ে হ*ত্যা করে সন্ত্রাসীরা।সিংগাইর থানার ওসি বলেন, রউফুল কে প্রধান করে ১৩ জনের নামে নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে হ*ত্যা মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ওসি বলেন, সারফিন মোল্লা হ*ত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আব্বাসসহ দুইজন কে গত ২৪ শে নভেম্বর গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা।

শিরোনাম