সিংগাইরে শিশু কন্যাকে মোবাইলে গেম খেলতে দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে শিশু কন্যাকে মোবাইলে গেম খেলতে দিয়ে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

জানা গেছে,রবিবার(১৫ জুন) সকাল ১১ টার দিকে পৌর এলাকার কাংশা মহল্লার প্রবাসী মো.রিয়াজুল ইসলামের স্ত্রী ও ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুংগুর গ্রামের মৃত সুলতান খানের মেয়ে শিলা(২৫) নিজ শিশু কন্যাকে একটি কক্ষে মোবাইলে গেম খেলতে দিয়ে অন্য কক্ষে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।কেন,কি কারণে আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওসি তৌফিক আজম জানান,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম