সিংগাইরে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বড় ভাইরাকে কুপিয়ে জখম

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বড় ভাইরাকে কুপিয়ে জখম ছোট ভাইরা তা সুমুন্দি।

জানা গেছে,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের উছমান গনির ছেলে ইউসুফ আলী(৪৫) বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রাম নিবাসী শ্বশুর মুসলেম উদ্দিনের বাড়িতে যান।শ্বশুর বাড়িতে ওয়ারিশানের সম্পত্তি নিয়ে ভাইরা দুলাল(৩৫) ও সুমুন্দি আবুল হোসেন(৪০)এর সাথে তুমুল বাকবিতন্ডা হয়।

বিকেল ২টার দিকে ইউসুফ আলী বাড়ি ফেরার পথিমধ্যে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে ওঁৎ পেতে থাকা ভাইরা দুলাল ও সুমুন্দি আবুল সশস্ত্র অবস্থা ইউসুম আলীর ওপর হামলা চালায়।কুপিয়ে জখম করা হয় তাকে।তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই ইসমাইল বাদী হয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম সংবাদ মাধ্যমকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আজ শনিবার রাতে মামলা রের্কড করা হবে বলে জানান তিনি।

ও

শিরোনাম