সিংগাইরে দেওলী গ্রামের সাবেক ইউপি সদস্যের বায়নাকৃত জমি দখলের চেষ্টা
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে দেওলী গ্রামে সাবেক ইউপি সদস্যের জমি দখলের চেষ্টা করছে একটি মহল।এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বায়নামূলে দাবি করা ঐ ইউপি সদস্য ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিেেযাগে প্রকাশ, উপজেলার জয়মন্টপ ইউনিয়ের দেওলী-লক্ষিদিয়া মৌজার আরএস ১৭৫নং খতিয়ানের আরএস ৪৪২ নং দাগের ৪.৭৫ শতাংস ভূমি বায়না সূত্রে দাবি করে আসছে একই ইউনিয়নের দেওলী গ্রামের সাবেক ইউপি সদস্য ও মরহুম জয়নাল মাস্টারের পুত্র মোঃ আনোয়ার হোসেন।জমি বায়না করে মাটি ভরাট করে আনোয়ার হোসেন।আর এখন তার প্রতিপক্ষরা জমি পাল্টা দখলে নিতে হুমকি-ধমকি শুরু করেছে।গত ১১ আগস্ট ভরাটকৃত জমিতে কাজ করতে গেলে একই গ্রামের আয়নাল মোল্লার পুত্র শরীফ ও জহির মোল্লা বাধা প্রধান করে।সেই সাথে সাবেক ঐ ইউপি সদস্যকে বিভিন্ন হুমকি প্রদান ও গালিগালাজ করে।এ ব্যাপারে শরীফ ও জহির মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও অভিযোগের বাদী আনোয়ার হোসেন জানান, আমার বায়নাকৃত জমির কাগজপত্র ঠিক না হলে আমি জমি দাবি করবো না।বিবাদী পক্ষ আমার বায়নাকৃত জমির স্বত্ত্ব প্রমাণ করুক।আমি সালিশে বসতে চাইলেও প্রতিপক্ষরা রাজি হচ্ছে না।-এডিট